বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আজ সর্বোচ্চ মৃত্যু ২৩০ ও শনাক্ত ১১৮৭৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। এর আগে ৯ জুলাই সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু এবং ৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জন রোগী শনাক্ত হয়।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪১৯ জনের।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪৯৬১, ময়মনসিংহে ৫৫৬, চট্টগ্রামে ১৫৫৩, রাজশাহীতে ১১৫৩, রংপুরে ৭৪৮, খুলনায় ১৫৯১, বরিশালে ৭১০, সিলেটে ৬০২ জন রয়েছেন।এছাড়া মৃত্যু ২৩০ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৯৭ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৫৬, খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৪১৯ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন এবং নারী ৪ হাজার ৯১১ জন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১, ৪১ থেকে ৫০ বছরের ৪২, ৩১ থেকে ৪০ বছরের ১৯ এবং ২১ থেকে ৩০ বছরের ৭ জন রয়েছেন।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102