মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ৬ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের পেছনে ছিল আর্জেন্টিনা। কিন্তু পানামা ও কুরাসাওয়ের সঙ্গে লিওনেল মেসিদের দুই ম্যাচ জয় এবং পেরুর কাছে ব্রাজিলের হারে ৬ বছর পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আলবিসেলেস্তেরা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানেই ব্রাজিলকে টপকে ৮৪০.৯ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা।

ইউরো বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারানো ফ্রান্সও একধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪। অন্যদিকে মরক্কোর কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। মরক্কোর কাছে পরাজয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। তাই ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার র‌্যাঙ্কিংয়ে তিনে নেমে এসেছে।

এদিকে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে। গত মাসে দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে পানামাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে।

আর সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলা বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102