

পঞ্চগড়ের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে ঘটনাস্থল হতে তিন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদী হতে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে মশিউর, মেহেদি হাসান ও সফিকুল নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০৩ (তিন) দিনের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছগ্রামের মাহবুর রহমানের পুত্র মশিউর (২৭), শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আ: জব্বারের পুত্র মেহেদি হাসান (২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের পুত্র সফিকুল (৩৫)। ঘটনাস্থল হতে জব্দকৃত ২০ (বিশ) সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রয় পূর্বক নিলামলদ্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই আ: মালেক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।