মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

পঞ্চগড় পুলিশ লাইনে

অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন পঞ্চগড় পুলিশ সুপার  এস, এম, সিরাজুল হুদা পিপিএম। উক্ত অগ্নি নির্বাপণ মহড়ায় পুলিশ সদস্যদেরকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তুষার কান্তি রায়।

পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন কৌশল উপস্থিত পুলিশ সদস্যদেরকে দেখান এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন।

উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102