শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সিলেটে সড়কে প্রাণ গেলো ২ যুবকের, আহত ১০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুলক রায় (৩০) বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। এসময় ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি আবার তিনজন নিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ukbdtv

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ওই পিকআপচালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102