বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সিনেমার প্রধান চরিত্রে সিমরিন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

শিশুশিল্পী সিমরিন লুবাবা। দাদা প্রয়াত অভিনেতা আব্দুল কাদের হাত ধরেই শোবিজে তার পথচলা শুরু হয়। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছে শিশুশিল্পী লুবাবা। তবে এবার এই শিল্পীশিল্পীকে দেখা যাবে প্রধান চরিত্রে। ওয়াজেদ আলী সুমনের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ছায়া’য় অভিনয় করছে লুবাবা। এতে দুটি প্রধান চরিত্র আর দুটিতেই দেখা যাবে দুই শিশুশিল্পীকে। তাদের একজন সিমরিন লুবাবা অন্যজন অর্নিল।

নির্মাতা ওয়াজেদ আলী সুমন জানান, সিনেমার শুটিং চলতি মাসের ২ তারিখ শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে চলছে এর দৃশ্যধারণের কাজ। চলবে ২০ তারিখ পর্যন্ত।

নির্মাতার ভাষ্য, ‘এই ছবি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও আমার। আমার অনেক দিনের পরিকল্পনা ছিল ছবিটি নিয়ে। এর আগে, আমি বাণিজ্যিক সব সিনেমা করলেও শিশুদের নিয়ে কখনও কাজ করিনি। আর শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজও হয় না। সেই ধারণা থেকেই বেরিয়ে “ছায়া” নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এই সিনেমা দিয়ে সিমরিন ও অর্নিল দর্শকের মনে দাগ কাটবে।

সিমরিন বলেন, ‘এটি নিঃসন্দেহে আমার জন্য বড় একটি এচিভমেন্ট। শিশু বয়সেই প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা আনন্দের ও গর্বের। এই প্রজেক্টের জন্য যারা আমাকে পছন্দ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।

‘ছায়া’ সিনেমায় বুবলী, আসিফ নূর ও পল্লবের মতো তারকারাও অভিনয় করছেন। এটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে বলে জানান নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102