সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭ জুলাই) মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, করোনা মহামারী এবং উদ্ভূত পরিস্থিতিতে চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আসন্ন ইদ-উল-আযহার কুরবানি সংক্রান্ত বিষয়সহ মৌলভীবাজার জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102