শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

যেভাবে রাখলে দীর্ঘদিন সতেজ থাকবে কাঁচা মরিচ

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

রান্নার একটি অপরিহার্য উপাদান হল মরিচ। চেরা হোক বা বাটা— রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি মেলা ভার। কম ঝাল খান এমন মানুষও রান্নায় আলাদা গন্ধ ও ঝাঁজ আনতে অন্তত একটা গোটা কাঁচামরিচ রান্নায় দিয়েই থাকেন। রান্নার সময়ে হেঁশেলে মরিচ না থাকলে বেশ সমস্যাই হয়। এমন ঝামেলায় যাতে পড়তে না হয়, তার জন্য মরিচ বাড়িতে মজুত রাখেন অনেকেই। একসঙ্গে অনেকটা পরিমাণ মরিচ কিনে রাখার অভ্যাস আছে অনেকেরই। এখানে একটি সমস্যা রয়েছে। মরিচ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্ষায় এই সমস্যা যেন আরও বেশি করে দেখা যায়। তবে কয়েকটি উপায় জানা থাকলে দীর্ঘ দিন মরিচ মজুত করে রাখতে পারেন।

১) বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না এমন কোনও পাত্রে মরিচ রাখুন। এতে মরিচ দীর্ঘ দিন সতেজ থাকবে।

২) মরিচর বোঁটা ছিঁড়ে রাখুন। এতে মরিচ সহজে পচে না। বোঁটা-সহ রাখলে মরিচ পচে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।

৩) অ্যালুমিনিয়াম ফয়েলে যে কোনও কিছুই ভাল থাকে। মরিচ দীর্ঘ দিন ভাল রাখতে তাই মরিচগুলি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তুলে রাখুন।

৪) মরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে মরিচ পচে যেতে পারে। তাই কৌটোয় মরিচ ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছু দিন হলেও ভাল থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102