বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আজ ভিভিআইপি টার্মিনাল ভাঙা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্বাধীনতার পর আশির দশকে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক ভিভিআইপি টার্মিনাল। যে টার্মিনাল ব্যবহার করে দেশ-বিদেশে যাতায়াত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীরা। দেশি-বিদেশি সরকার প্রধানদের জন্য নির্মিত সেই টার্মিনাল আর থাকছে না। বৃহস্পতিবার (৬ এপ্রিল) নানা স্মৃতিবিজড়িত টার্মিনালটি ভাঙা পড়ছে। বেসামরিক বিমান চলাচল সংস্থা (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল সংস্থা (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, আশির দশকে তৈরি এই টার্মিনাল এখন বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাধা সৃষ্টি করছে। যে কারণে এটি ভাঙা হচ্ছে। অপরদিকে, ভিভিআইপি যাত্রীদের জন্য বিমানবন্দরে তৈরি হচ্ছে প্রায় ২০ কোটি টাকা মূল্যের আরও একটি টার্মিনাল।

সূত্র জানায়, বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ। যার ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। তবে বর্তমান সব জিনিজপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এ নির্মাণ ব্যয় বাড়ছে আরও কয়েক হাজার কোটি টাকা। এরইমধ্যে এ নির্মাণ প্রকল্পের প্রায় ৬৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরে এ প্রকল্পের আংশিক কিছু অংশ উদ্বোধন করা হবে।

বেসামরিক বিমান চলাচল সংস্থার (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের মধ্যে পড়েছে ভিভিআইপি টার্মিনাল। এ কারণে বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এটি ভাঙার কাজ।

বেবিচকের প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক বলেন, আশির দশকে ভিভিআইপিদের জন্য নির্মাণ করা হয়েছিল বিমানবন্দরে অত্যাধুনিক ভিভিআইপি টার্মিনালটি। কিন্তু বর্তমান সরকারের বড় একটি নির্মাণ প্রকল্পের কাজ (তৃতীয় টার্মিনাল) চলমান প্রকল্পের মধ্যে পড়েছে বিমানবন্দরের সেই ৮০ দশকে নির্মিত ভিভিআইপি টার্মিনাল এ জন্য এটি ভাঙা হচ্ছে।

তিনি আরো বলেন, ভিভিআইপিদের জন্য বিমানবন্দরে নির্মাণ হচ্ছে অত্যাধুনিক মানের আরেকটি ভিভিআইপি টার্মিনাল। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর আন্তর্জাতিক টার্মিনাল ভবনের উত্তর পাশে এর নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে এর সিংহভাগ নির্মাণ কাজই শেষ হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102