বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের বেতন ১০ এপ্রিল, ২৫ রোজার আগে বোনাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে শ্রম অধিদপ্তর, শ্রমিক ও মালিকপক্ষের গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠক সূত্র জানিয়েছে, ১০ এপ্রিলের মধ্যে মার্চের বেতন, ১৭ এপ্রিল বা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও ঈদের ছুটির সময় এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি, প্রতি ঈদে কিছু কারখানা বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের পথে ঠেলে দেয়। এমন কারখানাকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় তারা। বেতন-ভাতা পরিশোধে তারিখ নির্ধারণ না করলে ও কোথাও কোনো সমস্যা হলে তার দায় মালিকের বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা বেতন ও বোনাস দেয়ার তারিখ বেঁধে দিতে দাবি জানালেও মালিক পক্ষের বাধার মুখে নির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়টি বাদ যায়।

বেতন বোনাস দেয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দিয়েছেন মালিকরা। তারা বলেন, মালিক-শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন, নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্মদিবসের বেতন পরিশোধ করবেন, তবে দুই-একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

ঈদের ছুটির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নিবেন। শ্রমিক নেতৃবৃন্দ এপ্রিল মাসের ১০-২০ দিনের বেতনের দাবি করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে টিসিসি সভায় কোনো সিদ্ধান্ত নেই। ষদি কোনো মালিকের সামর্থ থাকে এবং ইচ্ছুক হন তবে দিতে পারেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102