শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মজা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মজা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার এই ১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে ও মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যতগুলো মালিক ও কর্মচারী তাদের প্রত্যেককে সহযোগিতা দেয়া উচিত।

মির্জা আব্বাস বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। এটা একটা এক্সিডেন্ট। এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, জনগণের জন্য সরকার। জনগণের ট্যাক্সেই রাষ্ট্র পরিচালিত হয়। আর এই জনগণের বিপদে সরকারকে পাশে নৈতিক দায়িত্ব। সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখে সরকার যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলছে, সেটি ক্ষতিগ্রস্তদের সাথে বিদ্রূপ করার শামিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102