সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পুলিশের নয় কর্মকর্তাকে রদবদল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৫৯ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। 

রোববারের রদবদলকৃতদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুর, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালী, বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ-১ এর দায়িত্ব দেয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102