সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

পরিবেশমন্ত্রীর পক্ষ থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত পক্ষ থেকে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রদান করা হয়েছে।

রোববার (১১জুলাই) পরিবেশমন্ত্রীর পক্ষে সিলিন্ডার হস্তান্তর করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন।

এ সময় অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক।

হস্তান্তরকালে মেয়র ফজলুর রহমান বলেন, মন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামীতে আরো অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন এবং মৌলভীবাজার জেলাসহ সারাদেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে সরকার বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102