শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা রহস্যজনক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে তিনি বলেন, ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঈদের আগে দোকান ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ইতোপূর্বে এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জানমালের কোনো মূল্য নেই।

মির্জা ফখরুল বলেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। আজ বঙ্গবাজারে আগুন লাগার এই মর্মন্তুদ ঘটনা রহস্যজনক। বর্তমান শাসকগোষ্ঠী উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এ ধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে-যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।

বিবৃতিতে বলা হয়, আজ ভোরে ঢাকার বঙ্গবাজারে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সহানুভুতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102