শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার সময় ঘটনাস্থলে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এদিকে, ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত আছেন।

ভোর ৬টায় আগুনের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102