রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশ জটিল সার্জারির সক্ষমতা অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনসহ দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব।

সোমবার (৩ এপ্রিল) গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।May be an image of 9 people, people sitting, people standing, indoor and text that says 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (৩ এপ্রিল ২০২৩) গণভবনে বঙ্গবনধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ রফুদ্দীন আহমেদ এর নেতৃত্বে সফল কিডনি স্থাপন শামীমা কিডনি দানকারী ফোকাস ungcom2d শবনম'

সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আরও ছিলেন কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামীমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানা।

এর আগে ১৮ জানুয়ারি বিএসএমএমইউতে দুজন রোগীর দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। এই দুটি কিডনি দান করেছিলেন ব্রেন ডেথ হওয়া সারা ইসলাম। একই সঙ্গে সারা ইসলামের দুটি কর্নিয়াও অন্য দুজন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।May be an image of 10 people, people sitting and indoor

১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টায় বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারে এ অপারেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বাধীন একটি চিকিৎসক দল।

সারা ইসলাম ১০ মাস বয়স থেকেই মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে ১৮ জানুয়ারি সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ২০ বছর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102