

দৈনিক প্রথম আলোর কারাবন্দি সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধিদল।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।
সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত, সাংবাদিক শামস গুমের শিকার হননি।
এ সময় শামসের মা বলেন, আমার সন্তান কখনো অপসাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।
নিউজ /এমএসএম