সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

আজ রোববার (১১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করবেন। মন্ত্রীর পক্ষে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এগুলো তুলে দিবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102