বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ফিনল্যান্ডের নির্বাচন: ডানপন্থীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী সানা মারিনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাটদের হারিয়ে জয় পেয়েছে ডানপন্থী দলগুলো।

রবিবার (২ এপ্রিল) সব ভোট গণনার পর দেখা যায়, মধ্যডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) ২০ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছে। তাদের পরেই ২০ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডানপন্থী জনপ্রিয়তাবাদী দল ফিনস পার্টি। প্রধানমন্ত্রী মারিনের মধ্যবামপন্থী দল ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে।

নির্বাচনে অংশ নেয়া ২২টি দলের মধ্যে শীর্ষে থাকা তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ তিনটি দলের প্রত্যেকেই প্রায় ২০ শতাংশের মতো ভোট পেলেও কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো জনসমর্থন পায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের ২০০ আসনের মধ্যে ব্যবসাবান্ধব এনসিপি ৪৮টি, তাদের ঠিক পেছনেই থাকা ফিনস ৪৬টি এবং সোশ্যাল ডেমোক্র্যাটরা ৪৩টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102