

ব্রিটেনের নর্থাম্পটনের কিংসথপ কলেজ থেকে হেঁটে বাড়ি যাওয়ার পথে ফ্রেড শ্যান্ড নামের এক কিশোর দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছে।
২২ মার্চ বুধবার বিকাল ৩ টা ৩৫ মিনিটে কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে নর্থাম্পটনের কিংসথপ এলাকার হারবরা রোডের কক হোটেলের সামনে। নিহত রোহান শান্ড ফ্রেড কিংসথপ কলেজের ইয়ার ইলেভেনের মেধাবী ছাত্র ছিলো। এঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১৪, ১৬, ২১ ও ৪৯ বছর বয়সী চারজন পুরুষকে গ্রেপ্তার করেছে। নর্থাম্পটন শায়ার পুলিশ এ হত্যার তদন্ত শুরু করেছে।
নর্দাম্পটনের মতো শান্ত এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে এ হত্যাকান্ডে কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে এই হত্যাকান্ডের পেছনে কারন কি সেটা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
নিউজ /এমএসএম