রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

আফগানিস্তানে

তালেবানের হাতে ৩ ব্রিটিশ নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

৩ ব্রিটিশ নাগরিক বর্তমানে আফগানিস্তানে তালেবানের হাতে আটক রয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক।

দেশটির স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) বিষয়টি জানায় সংস্থাটি। প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস জানিয়েছেন, তালেবানের হেফাজতে থাকা তিন ব্রিটিশ নাগরিকের মধ্যে একজন কেভিন কর্নওয়েল। ৫৩ বছর বয়সের ওই ব্যক্তি মিডেলসব্রাগের বাসিন্দা। কর্নওয়েল ও অপর এক ব্যক্তিকে গত ১১ জানুয়ারিতে আটক করে তালেবান। এছাড়া, আরো এক ব্রিটিশ নাগরিককেও আটক করা হয়েছে। খবর বিবিসির।

এদিকে আটক তিনজনের সঙ্গে যোগাযোগের প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাজ্যভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রেসিডিয়াম নেটওয়ার্ক। তারা মূলত সংকটগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়কে সহায়তা করে থাকে। সহিংসতা বা দারিদ্র্যের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনের প্রয়োজনের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে তুলে ধরে তারা।

সংস্থাটি জানিয়েছে, একটি দাতা সংস্থার হয়ে কাজ করা প্যারামেডিক কর্নওয়েল ও অজ্ঞাত অপর এক ব্যক্তির প্রতিনিধিত্ব করছে তারা। তবে জানা গেছে, আটক হওয়া তৃতীয় ব্যক্তির হয়ে কাজ করছে না তারা।

স্কট রিচার্ডস জানিয়েছেন, জানুয়ারিতে আটক হওয়া ওই দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে আটকের আগে কর্নওয়েলের ঘরে একটি অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ওই অস্ত্রের সঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা লাইসেন্সও ছিলো বলে দাবি করেন কর্নওয়েল।

কিন্তু লাইসেন্সটি পাওয়া যায়নি। যদিও একাধিক সাক্ষীর বিবৃতি নেয়া হয়েছে। তারা লাইসেন্সটি দেখেছেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে স্কট রিচার্ডস বলেন, হতে পারে তল্লাশির সময় লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র থেকে আলাদা হয়ে গেছে। সে কারণে এমন ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।

তৃতীয় যে ব্রিটিশ নাগরিক তালেবানের হাতে আটক হয়েছেন তিনি সম্ভবত ২৩ বছর বয়সের মাইলস রুটলেজ। তিনি বার্মিংহামের বাসিন্দা। ২০২১ সালের আগস্টে ব্রিটিশ সশস্ত্র বাহিনী তাকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102