বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

ইকুয়েডর কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ইকুয়েডরের কর্মকর্তারা জানান, গত রোববার দেশটির আলাউসি শহরে ভারি বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

গত শুক্রবার ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছিল, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে ৬৭ জন।

এরপর এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। ভূমিধসের এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ইকুয়েডরের এই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জনের প্রাণহানি হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102