রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সজীব গ্রুপের চেয়ারম্যান ও তার ৪ ছেলেসহ গ্রেফতার ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম ও তার ৪ ছেলেসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে ভবন নির্মাণে অনেক ত্রুটি ছিল। সেখানে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মনে করি, এটি একটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’এসপি বলেন, ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় শুক্রবার সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102