সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

চমক দেখালেন সালমান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

বলিউড সুপারস্টার সালমান খান মানেই চমক। একের পর এক চমক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। এবার ‘দক্ষিণী স্টাইল’-এ হাজির হলেন বলিউডের ভাইজান।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গান ‘বথুকাম্মা’। তামিল ভাষার এই গানেই চমক দেখালেন সালমান খান।

‘বথুকাম্মা’ গানে সালমানকে দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরা অবস্থায় দেখা গেছে। তার এ নতুন লুক দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

সুপারহিট তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। বলিউডের ভাইজানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি, চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

প্রথমে ‘বীরম’-এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

পরে যখন সালমান খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’। কিছুদিন আগেই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়। এ ছবিতে সালমানের নায়িকা হিসেবে আছেন পূজা হেগড়ে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102