শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

পথচারীদের মাঝে মৌলভীবাজার জেলা প্রশাসকের ইফতার বিতরণ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের উদ্যোগে পহেলা রমজান থেকে প্রতিদিন পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। মাসব্যাপী কার্যক্রমের আজ ৮ম দিনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে শ্রীমঙ্গলে উপস্থিত হয়ে শুক্রবার ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রায় ২০০ শতাধিক পথচারীর মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইতোমধ্যে এই উদ্যোগে শরিক হয়ে পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
এব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এটি উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের অনন্য উদ্যোগ। তাৎক্ষণিক পথচারী সাধারণ মানুষের মাঝে কিছু ইফতার তুলে দেয়ার এই কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি। শ্রীমঙ্গলবাসীর সর্বাত্বক সহযোগিতায় মাসব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন কোন বিষয় নয়। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজদার পথচারী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ পূণ্যের কাজ।
উল্লেখ্য, ১লা রমজানের দিন ‘পথচারীদের হাতে কিছু ইফতার তুলে দেয়া’র পরিকল্পনাটি তাৎক্ষণিক গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এই উদ্যোগকে মাসব্যাপী পরিচালিত করা কঠিন কিছু নয়। এতে করে তাৎক্ষণিক কিছু মানুষ অত্যন্ত উপকৃত হচ্ছে। এই মহতী উদ্যোগে যে কেউ শরিক হতে পারেন নিঃসংকোচে।এ ব্যাপারে সহযোগীতা করতে যোগাযোগ করতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102