রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ছাতকে

যুবলীগ নেতা লায়েক মিয়ার দাফন সম্পন্ন

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহত পৌর শহরের মন্ডলী ভোগ (জংলীগড়) এলাকার বাসিন্দা, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক বারের প্রতিদ্বন্দ্বিতাকারি মোঃ লায়েক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় শহরের শেখ রাসেল মিনি ষ্টৈডিয়ামে (মন্টু বাবুর মাঠ) মরহুমের জানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুম মোঃ লায়েক মিয়ার নামাজে জানাজার পুর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুনামগঞ্জ (৫) আসনের সম্ভ্যাব্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধূরী বকুল, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সহকারি পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির, মাওলানা ফজলুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফা, ইছাকলস ইউপির সাবেক চেয়ারম্যান হাজী কুটি মিয়া, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, স্থানীয় হাজী নিজাম উদ্দিন, হোসেইন আহমদ, মরহুমের ছোট ভাই রুমন আহমদ প্রমুখ।
জানাজা শুরুর আগ থেকেই শহরের শেখ রাসেল মিনি ষ্টেড়িয়াম কানায়-কানায় পরিপূর্ণ হয়ে উঠে। যানাজায় উপস্থিত ছিলেন ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল, ছাতক লাইমস্টোন সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, আব্দুল জলিল আজাদ, হাজী আঙ্গুর মিয়া, ছাতক পাথর সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, স্হানীয় ডাঃ আফসর উদ্দিন, শামছুর রহমান বাবুল, ছাতক পৌরসভা কাউন্সিলর হাজি ছালেক মিয়া, শফিকুল ইসলাম, রশীদ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, মাসুক মিয়া, ফারুক মিয়া তালুকদার, আছাব মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শামছু মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-ওলামা, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের হাজার- হাজার জনতা মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।
জানাজায় ইমামতি করেন মরহুমের ফুফাত ভাই হাফিজ সুমিম ফারাবী। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা নুরুল হক চানপুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102