বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ে মাটি চাপায় এক ব্যক্তির মৃত্যু

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে লক্ষণ পাল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৯ মার্চ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের খালপাড়া ডিসি বস্তি এলাকায় রিং মাটিতে পুততে গেলে মাটি ধসে এই দুর্ঘঠনা ঘটে। মৃত লক্ষণ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দোলুয়া এলাকার প্রাণ নগর গ্রামের মৃত আসু পালের পুত্র।

তার স্বজনেরা ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো আজও কাজ করতে এসেছিল ঠাকুরগাঁওয়ে খালপাড়া এলাকার মমতাজ আক্তারের বাড়িতে মাটি খুরে রিংয়ের কাজ করা অবস্থায় হঠাৎ করে মাটি ধসে এই ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা যৌথভাবে প্রায় তিন ঘন্টা পর লক্ষণকে মৃত অবস্থায় মাটির ভেতর থেকে উদ্ধার করেন।

দুর্ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102