শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুলিশের পেশা একটি চ্যালেঞ্জিং পেশা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো হুমায়ুন কবির চাকরি জীবন শেষে আগামী ৩১ মার্চ স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

বুধবার (২৯ মার্চ) তার অবসর উপলক্ষে বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে পেশাগত দক্ষতা ও মেধার সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালন করতে হয়।

তিনি বলেন, বিদায়ী কর্মকর্তা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

সভায় অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102