রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

হিজাব পরতে পারবেন বার্লিনের শিক্ষিকারা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

হিজাব পরার অনুমতি পেয়েছেন জার্মানির বার্লিন অঙ্গরাজ্যের মুসলিম শিক্ষিকারা। বুধবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।

বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো এক দাপ্তরিক পত্রে বলেছে, সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হবে। তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে, যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে।

প্রসঙ্গত, বার্লিনের নিরপেক্ষতা আইন বেসামরিক কর্মীদের ধর্মীয় পোশাক ও প্রতীক পরতে বাধা দেয়। এই আইনের অধীনেই ২০০৫ সাল থেকে বার্লিনের শিক্ষকদের জন্য হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আদালতের বেশ কয়েকটি রায়ে উল্লেখ করা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা বৈষম্য সৃষ্টি করে এবং সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে। সিনেটের শিক্ষা সংক্রান্ত বিভাগ ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি স্কুলের পরিচালকদের বলেছে, তাদের সাম্প্রতিক আদালতের রায় মেনে চলতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102