

রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার (২৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
নিউজ /এমএসএম