বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

বিদেশিদের সৌদি আরবে সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন একটি আইনের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই আইন পাস হলে বিদেশিরা সৌদি আরবের যেকোনও এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। সোমবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ আলহাম্মাদ বলেছেন, বিদেশিদের সম্পত্তি কেনা সম্পর্কিত নতুন একটি আইন পর্যালোচনাধীন রয়েছে। এই আইনের আওতায় সৌদি নাগরিক নন, এমন বিদেশিরা মক্কা, মদিনাসহ সৌদি আরবের যেকোনও এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।

নতুন এই আইনে বিদেশিরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায়ও সম্পত্তি কেনার সুযোগ পাবেন। আলহাম্মাদ বলেন, আইনটির প্রাথমিক খসড়ায় বিদেশিদের মক্কা এবং মদিনাসহ সৌদি আরবের সর্বত্রই সম্পত্তি কেনার অনুমতির বিধান রাখা হয়েছে।

‘সম্পত্তির বিদেশি মালিকানা নিয়ে সম্ভাব্য সব নেতিবাচক প্রভাবের বিষয়েও আগাম পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে পরবর্তীতে সেসব এড়ানো যায়।’

দেশটির টেলিভিশন চ্যানেল রোতানা খালেজিয়া টেলিভিশনের আল-লিওয়ান অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেছেন আলহাম্মাদ। সৌদি আরবের কিছু অংশে আবাসন ভবনের দাম গত দুই বছরে ৪৫ শতাংশেরও বেশি বেড়েছে। যা সম্ভাব্য অনেক ক্রেতার চাহিদা কমিয়ে দিয়েছে বলে মনে করা হয়।

আলহাম্মাদ বলেছেন, সৌদি আরবের সম্পত্তির উন্মুক্ত বাজার সরবরাহ এবং চাহিদা আইনের আওতাধীন রয়েছে। সম্পত্তির দাম বৃদ্ধি দেশটির রিয়েল এস্টেট খাতের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন তিনি।

ইউগভের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে করা নাইট ফ্রাঙ্কের এক সমীক্ষায় বলা হয়েছে, সম্পত্তির দাম বৃদ্ধির কারণে ২০২৩ সালে সৌদি আরবে বাড়ি কেনার চাহিদা কমে গেছে বলে দেশটির বাসিন্দারা মনে করেন। গত বছর সৌদি আরবে বাড়ি কেনার চাহিদা ৮৪ শতাংশ থাকলেও ২০২৩ সালে তা কমে ৪০ শতাংশ হয়েছে।

নাইট ফ্রাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা বিভাগের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধির কারণে বাড়ি কেনার চাহিদা সন্দেহাতীতভাবে কমে গেছে। দেশটির রাজধানী রিয়াদে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশ বেড়ে প্রতি বর্গমিটার ৫ হাজার সৌদি রিয়ালের বেশি হয়েছে।

রিয়াদে বাড়ির এই দাম বৃদ্ধি গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর রিয়াদে মোট বাড়ি বিক্রির সংখ্যা ৩৪ শতাংশ এবং জেদ্দায় ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে দুররানি। সূত্র: সৌদি গ্যাজেট, অ্যারাবিয়ান বিজনেস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102