

দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর বাংলাদেশে আগমন ও মৌলভীবাজার দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার ডাইরেক্টর আব্দুল কাইয়ুম তালুকদারের বিদায় উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয় ।
সোমবার (২৭ শে মার্চ ) দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টা ড. একে জিল্লুল হকের সভাপতিত্বে জুলিয়া শপিং সিটির ৩য় তলা কাওরান হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
দৈনিক মৌমাছি কণ্ঠের ম্যানেজিং ডিরেক্টর আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় অনুষ্টিত ইফতার মাহফিলে সাগত বক্তব্য রাখেন দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন টিভির স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, মৌমাছি কণ্ঠ পত্রিকার ডিরেক্টর শাহ সাফি কাদির , সাংবাদিক দুরুদ আহমদ, সৈয়দ মমশাদ আলী, ও সৈয়দ ফয়ছল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল , জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে অলক, জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুরুদ আহমদ , সাংবাদিক সৈয়দ মমসাদ আহমদ , বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিকাশ দাশ , দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মারুফ আহমদ মৌমাছি কণ্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর , আমার বার্তা পত্রিকার প্রতিনিধি সাকের আহমদ, মনির আহমদ, সাংবাদিক সামাদ আহমেদ আবির, সাংবাদিক বিষ্ণু পদ দেব ,সাংবাদিক সৈয়দ মইনুল হক রবিন, সামাদ আহমদ, গবিন্দ মলিক , সুহেল আহমদ, সালেহ আহমদ প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রবাসী সমন্নয়ক, মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ১০ দফা দাবি তুলে ধরা সহ অভিলম্বে তাহা বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের কাছে জোড় দাবি জানান।
এখানে উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী, বন – পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেলার সম্মানিত এমপিবৃন্দ ও সকল জনপ্রতিনিধিবৃন্দ মৌলভীবাজার জেলার উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ সহ দশ দফা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি. এখানে উল্লেখ্য যে. মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটস্অ্যাপ গ্রুপ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বরাবরে জেলার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার জেলার সকল এমপিবৃন্দ একাধিকবার মহান জাতীয় সংসদে এইসব দাবি তুলে ধরেছেন।
এই সব দাবিতে হয়েছে দেশে বিদেশে তথা বিশ্বময় হয়েছে সভা -সমাবেশ – সেমিনার গোলটেবিল বৈঠক. মানববন্ধন, গণসাক্ষর অভিযান, চলছে এখনো ও অব্যাহত জোর লবিং ও ক্যাম্পেইন, এ ব্যাপারে আপনারা ও অবগত রয়েছেন, মৌলভীবাজার জেলার ২৫ লাখ জনসাধারণের দশ দফা দাবীগুলো হচ্ছে:-
এই দাবীগুলো বাস্তবায়নে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মহোদয় ও সম্মানিত জেলার সকল এমপিবৃন্দ ও জেলা পরিষদ উপজেলা ও পৌর জনপ্রতিনিধিরা অগ্রাধিকার,গুরুত্ব এবং সম্ভাবনার কথা বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করছেন বিশ্বময় মৌলভীবাজার জেলা বাসী।
নিউজ /এমএসএম