বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নানা আয়োজনে

মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৪৪ এই পর্যন্ত দেখেছেন

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা মহান দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। রোববার ২৬ মার্চ  সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

২৬ মার্চ সকালে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অপরদিকে দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবারের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইউকেবিডিটিভির চেয়ারম্যান মো. মকিস মনসুর, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকা ও ইউকেবিডিটিভির ডিরেক্টর শাহ সাফি কাদির দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজী সহ অন্যান্যরা ।

পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনতে অংশ নেয়। পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102