শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিজয় রায়,ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি পালনে রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।

পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত অপরাজেয়-৭১ প্রাঙ্গণে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আওয়ামীলীগ  ও অন্যান্য রাজনৈতিক দল, ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত স্বাধীনতার  বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। পাশাপাশি পৌর শহরের শহিদ মোহাম্মদ আলী, নরেশ চৌহান, মুবিববর্ষ চত্বর, ডিসি পর্যটন পার্কের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে  ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে  জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102