মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা।

আজ শনিবার এক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য প্রকাশ করে ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজের শুরু থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছ। টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম নয়।

বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করতে পারবেন।

আয়ারল্যান্ড সিরিজ উপভোগ করার জন্য সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট কেনা যাবে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মুল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ গ্যালারি ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, রুফটপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ১৫০০ টাকা।

আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এছাড়া অন্যদিন ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।

২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102