মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে প্রাণঘাতী ড্রোন হামলার জবাবে তেহরান সমর্থিত বাহিনীগুলোর ওপরে বিমান হামলা চালানোর পর ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৪মার্চ) প্রতিবেশী কানাডায় এক সফরে থাকা বাইডেন বলেছেন, আমেরিকানদের রক্ষায় যুক্তরাষ্ট্র আরও ‘জোরালো পদক্ষেপ’ নিতে পারে। খবর রয়টার্সের।

সাংবাদিকদের তিনি বলেন, “ভুল করবেন না: যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সংঘাত চাইছে না, কিন্তু আমাদের লোকজনকে রক্ষায় আমাদের জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। “ইরানকে উচ্চ মূল্য চুকাতে হবে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, “আমরা থামতে যাচ্ছি না।”

পরে মার্কিন কর্মকর্তারা জানান, সিরিয়ায় শুক্রবার আরেকজন মার্কিন সেনা আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার হাসাকায় ড্রোন হামলায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত এবং আরেক ঠিকাদার ও পাঁচ সেনা আহত হয়। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর উৎস ইরান বলে মূল্যায়ন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আগেও ড্রোন হামলা চালানো হয়েছে, কিন্তু মৃত্যুর ঘটনা বিরল।

এর জবাবে বৃহস্পতিবার রাতে মার্কিন এফ-১৫ জঙ্গি বিমানগুলো ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, জানিয়েছে পেন্টাগন। এরপর শুক্রবার সকালে সিরিয়ার আল ওমর তেল ক্ষেত্রের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয় বলে লেবাননের ইরানপন্থি টেলিভিশন চ্যানেল আল মায়াদিন ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ হামলায়ই সম্ভবত আরেক মার্কিন সেনা আহত হয়েছেন।

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা হওয়ার পর দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ওই গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলা চালানো নতুন কোনো ঘটনা না। কিন্তু স্থানীয় দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে নতুন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে আর সেগুলো সম্ভবত মার্কিন রকেট। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে বলে খবর হয়নি।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় আট ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টেলিভিশন জানিয়েছে, মার্কিন হামলায় এ পর্যন্ত কোনো ইরানি নিহত হয়নি। তারা স্থানীয় সূত্রগুলো উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন লক্ষ্যস্থলগুলো ইরানপন্থিদের সামরিক স্থাপনা ছিল না, ওই হামলায় এক সামরিক বিমানবন্দরের নিকটবর্তী একটি গ্রামীণ উন্নয়ন কেন্দ্র ও একটি শস্যাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাতে এক অনলাইন বিবৃতিতে সিরিয়ার ইরানপন্থি বাহিনীগুলো বলেছে, তাদের অবস্থানে যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালালে তার জবাব দেওয়ার মতো ‘লম্বা হাত’ তাদের আছে।

সিরিয়ায় ইরানের উপদেষ্টা কমিটির স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় তাদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতরা কোন দেশের নাগরিক এতে তা নির্দিষ্ট করে বলা হয়নি। “যদি সিরিয়ায় আমাদের কেন্দ্র ও বাহিনীগুলোকে লক্ষ্যস্থল করা হয় তাহলে তার জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102