মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

বাজারে এসেছে গুগলের বার্ড

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল পূর্ব ঘোষণা অনুসারে পরীক্ষামূলকভাবে অবমুক্ত করেছে তাদের এআই চ্যাটবট বার্ড। প্রাথমিকভাবে চ্যাটবটটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য অবমুক্ত করা হয়েছে। যা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসাবেই বাজারে আসছে।

ইতোমধ্যে এ দুই দেশের গ্রাহকদের বার্ড ব্যবহারের আহ্বান জানিয়েছে গুগল। বার্ড, চ্যাটজিপিটির বা সমমান কয়েকটি চ্যাটবট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ যেটি মানুষের আদেশের ভিত্তিতে কবিতা, গল্প বা কম্পিউটার কোড লিখে দিতে পারে। টেক দুনিয়ায় আইফোনের পর সবচেয়ে বড় আলোড়ন তৈরি করেছে এ এআই চ্যাটবট। মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, গুগলের প্রায় ৮০ হাজার কর্মী পরীক্ষা করার পর বার্ড বাজারে অবমুক্ত করা হয়েছে। তবে এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। যা সারা বিশ্বের অবমুক্ত করার প্রথম ধাপ। এক মেমোতে পিচাই আরও বলেন, মানুষ যখন বার্ড ব্যবহার করতে শুরু করবে, তখন এর সক্ষমতা দেখে রীতিমতো চমকে যাবে। পিচাই আরও বলেন, আমরা ব্যবহারকারীদের মতামত আশা করছি। সে অনুসারে প্রয়োজনে টেকনোলজি আরও উন্নতি করা হবে।

গুগলের ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও এবং এলি কলিন্স বলেন, বার্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি। তবে সাধারণ মানুষের ফিডব্যাক নিয়ে প্রয়োজনে সেবার মান আরও উন্নত করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102