মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

স্বাধীনতা পদক গ্রহণ ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত ‌‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ পুরস্কার গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অপর ৯ বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিন্নধর্মী কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস এরই মধ্যে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড, রোটারি অ্যাওয়ার্ড ও মালয়শিয়া থেকে পুরস্কার-সম্মাননা গ্রহণ করেছে। এবার সমাজসেবা ও জনসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করা হলো।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির মহাপরিচালক স্বাধীনতা পুরস্কার নিয়ে সদরদপ্তরে প্রবেশের পর সব কর্মকর্তা ও কর্মচারী আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এসময় অধিদপ্তরের মহাপরিচালক এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এ অর্জন ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা সবসময় বিপদগ্রস্ত মানুষের সেবায় প্রস্তুত। এ অর্জন প্রতিটি কর্মীর মনোবল বৃদ্ধি করেছে। এ স্বীকৃতি তাদের কর্তব্য পালনে আরও উজ্জীবিত ও উদ্বুদ্ধ করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102