মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

অসহনীয় দুর্দিন চলছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

দেশে এক অসহনীয় দুর্দিন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ২৪ মার্চকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে এ বিবৃতি দিয়েছেন তিনি।

১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করেন। তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তার।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে সামরিক ফরমান জারি করে জিয়াউর রহমানের পুণরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কেড়ে নেয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ, সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সব নাগরিক স্বাধীনতা।

তিনি আরো বলেন, দেশে এখন মানুষের বাক, ব্যক্তি, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহরণ করা হয়েছে। আর গণতন্ত্রকে দেশ থেকে চিরতরে বিদায় করে দেয়ার লক্ষ্যেই আটক রাখা হয়েছে খালেদা জিয়াকে। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102