বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক আর নেই, জানাজা আজ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,সমাজসেবক মৌলভীবাজার রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আব্দুল খালিক (৭৫) বুধবার ২২ মার্চ ভোরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র ২কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমে জানাজা আজ ২৪ মার্চ শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ গ্রামের বাড়ি সাবিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আওয়ামী লীগ, বিএনপি, পৌরসভার মেয়র, জাতীয়পাটি, ইউকেবিডিটিভি পরিবার, দৈনিক মৌমাছি কন্ঠ পরিবার, জাসদ, মৌলভীবাজার রড সিমেন্ট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102