বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পিকআপের ধাক্কায় ইব্রাহিম আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ইব্রাহিম আলী উপজেলার দামোল গ্রামের লোকমান আলীর ছেলে। দুর্ঘঠনার পর ঘাতক পিকআপটি পালিয়েছে।

এলাকাবাসী জানান,ভ্যানচালক ইব্রাহিম আলী ভ্যান নিয়ে যাদুরাণী বাজারে যাওয়ার পথে রণহাট্টা দিপালী ক্লাব মোড়ে পৌঁছলে রাণীশংকৈল থেকে আসা একটি মালবোঝাই পিকআপ তাকে ধাক্কা দিয়ে তার বুকের উপর সামনের চাকা চাপিয়ে দিলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102