বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

মরিচ চুরির ঘটনায় প্রতারক চক্রের ২ সদস্য আটক

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে ২৩ লক্ষ টাকা মরিচ চুরির ঘটনায় ঢাকা ও নাটোর এর গুরুদাসপুর থেকে অন্তঃজেলা প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে।

তেতুলিয়া মডেল থানা পুলিশের এস আই আব্দুল লতিফ জানান, তিনি এবং ২ সহযোদ্ধা কনস্টবল মোস্তাফিজ ও ইমরান সহ রাজধানীর শাহআলী থানা ও নাটোরের গুরুদাসপুর থানা এলাকায় ৩৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে করে ক্লুলেস একটি মামলার আসামি আলামিন ওরফে রাজ (৫০) ও রবিউল ইসলামকে( ৪৫)গ্রেফতার করেন।

উল্লেখ্য  গত বছরের ১৯ অক্টোবর তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারের মরিচ ব্যবসায়ি মজনু মিয়ার ২৩ লক্ষ টাকার মরিচ ভর্তি কাভার্ড ভ্যান নোয়াখালির উদ্দেশ্যে যাত্রা করে। ভ্যানটি গন্তব্যে পৌছার আগেই একটি প্রতারক চক্র পুর্বপরিকল্পনামতো ট্রাকের মালামাল আত্মসাৎ করে।এই ঘটনায় ২ আসামিকে ইতোপূর্বে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102