মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

তেতুলিয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এ হ্যান্ডবল তরুণী বিভাগে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। ফাইনালে রংপুর ৩০-১৭ গোলে ঢাকা বিভাগকে হারিয়েছে। এই দলের সকল খেলোয়াড়ের বাড়ী তেঁতুলিয়া উপজেলায় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

তেঁতুলিয়া উপজেলার এ সকল কৃতি খেলোয়াড়দেরকে বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও, ২০২২-২৩ অর্থ বছরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (উন্নয়ন তহবিল) এর অর্থায়নে তেঁতুলিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বালিকাদের ফুটবল ও হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102