শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়ায়

চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর সম্পন্ন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

 

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেঁতুলিয়া উপজলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী, তেঁতুলিয়া, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, অধ্যক্ষ, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ ০৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, সদস্য –সদস্যা, বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ, স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, উপকারভোগী পরিবারের সদস্যসহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ২১ জুলাই তৃতীয় পর্যায়ে জেলার ৫৮৫০টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুর্নবাসিত করায় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। বিধায় চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের প্রয়োজন হয়নি। তবে আশ্রয়ণ প্রকল্পে নিজ গৃহে আশ্রিতদের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে দারিদ্র বিমোচন ও পুর্নবাসন শীর্ষক প্রকল্পে ৭২৭টি পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুর্নবাসনের উদ্যোগ চলমান রয়েছে।

পুর্নবাসনের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুর্নবাসিত পরিবারের আনুমানিক ২৮০ জন শিশুকে নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102