মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

ট্রাম্প গ্রেফতার

গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, সতর্ক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হলেই ক্ষেপে যাবে তার সমর্থকরা। দাঙ্গা ছড়িয়ে পড়বে গোটা যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা গ্রহণ করেছে প্রশাসনও। সম্ভাব্য দাঙ্গা ঠেকাতে দেশটির প্রধান শহরগুলোতে কড়া পাহারায় রয়েছে পুলিশ।

প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। এছাড়া শহরের ট্রাম্প টাওয়ারের বাইরেও পুলিশ উপস্থিতি বাড়ানো হয়েছে।পর্নো তারকা ডানিয়েল স্টর্মি-কাণ্ডে মঙ্গলবার ট্রাম্পকে গ্রেফতারের সম্ভাবনা আছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্নতারকা ডানিয়েল স্টর্মির সঙ্গে নিজের সম্পর্কের কথা যেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প জানতে না পারেন সেজন্য তিনি ওই তারকাকে নগদ এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন। ‘

সূত্র জানায়, সাবেক এই প্রেসিডেন্টের ভয় ছিল বিষয়টি জানাজানি হলে মেলানিয়া তাকে ছেড়ে যেতে পারেন।’

ট্রাম্প স্টর্মির সম্পর্ক সর্বপ্রথম প্রকাশিত হয় ওয়াল স্ট্রিট ও সেলিব্রেটি ম্যাগাজিনে ২০১৮ সালের জানুয়ারিতে। খবর জানার পর ক্ষোভে ফুঁসে উঠে মেলানিয়া। এমনকি ট্রাম্পকে ছেড়ে ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে বেশ কয়েক রাত কাটান খবরও পাওয়া যায়। ‘

আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার তাকে নিউইয়র্কে অভিযুক্ত করে গ্রেফতার করা হতে পারে। তবে ডানিয়েল স্টর্মির (৪৪) সঙ্গে তার সম্পর্ক এবং কোনো অন্যায়ের কথা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প।  ‘

এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি। ডানিয়েলকে দেওয়া অর্থ পরিশোধকে তিনি ‘নুইসেন্স পেমেন্ট’ হিসাবে আখ্যায়িত করে বলেন, মাঝে মাঝে ধনী ব্যক্তিরা সমস্যা থেকে দূরে থাকতে এভাবে অর্থ দিয়ে থাকেন।

অন্যদিকে ২০১১ সালে একটি সেলিব্রেটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দেন ডানিয়েল স্টর্মি। এতে ২০০৬ সালে নেভাদার লেক তাহোই’তে এক ক্যাসিনোর হোটেলরুমে তখনকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে কথা বলেন স্টর্মি। ম্যাগাজিনটি এই সাক্ষাৎকার সাত বছর তাদের কাছে রেখে দিয়েছিল।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102