বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ভারত ছেড়ে ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন নিয়ে সবার দৃষ্টি যখন রাশিয়ার দিকে ঠিক তখনই নতুন আলোচনার জন্ম দিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মঙ্গলবার হঠাৎ করেই ভারত ছেড়ে ইউক্রেন সফরে আসেন তিনি। এ সময় তিনি ইউক্রেনের বুচা শহরটি পরিদর্শন করেন।

এর আগে কিশিদা দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করেন। দুই দিনের এ সফরে ২০ মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। তবে সফর শেষে টোকিও না যেয়ে কিশিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ছুটে যান।

যুদ্ধে ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন ও সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে এসেছেন বলে ধারণা করা যাচ্ছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিশিদা স্বদেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা ইউক্রেনীয় জনগণের সাহস ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন। টোকিও যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার জন্য জি-৭ ভুক্ত অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু কিশিদাই একমাত্র জি-৭ নেতা, যিনি এতদিন ইউক্রেন সফরে যাননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102