মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

হার্ভার্ড কেনেডি স্কুলে বাংলাদেশের অগ্রগতির গল্প বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ : অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

ড. মোমেন দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে দেশের অভূতপূর্ব অগ্রগতির ওপর জোর দেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে ‘সোনার বাংলায়’ পরিণত করার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি এবং কৌশলের কথা পুনর্ব্যক্ত করেন।

মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের কৃতিত্ব দেন। তিনি একটি স্থিতিশীল অর্থনীতি এবং বিনিয়োগের গন্তব্যে বাংলাদেশের বিকশিত হওয়ার সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি উন্নয়নের রোডম্যাপে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ভূমিকার ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এ অঞ্চলে এবং এর বাহিরে ভূ-রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। আলোচনায় তিনি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা, মহামারির পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক, আর্থিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও আলোকপাত করেন।

আলোচনা অনুষ্ঠানে কেনেডি স্কুলের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক অ্যাথনি সাইচ স্বাগত বক্তব্য দেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্য দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার এবং অ্যাশ সেন্টারের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও সুসংহত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102