বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

বুকের দুধে বাচ্চার পেট ভরছে কিনা বুঝবেন কীভাবে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: নতুন মায়েরা তার সন্তানের খাবার নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বুকের দুধে পেট ভরছে কিনা এমন প্রশ্ন প্রায় করেন। এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি, একজন মায়ের জমজ বাচ্চা থাকলেও ছয় মাস পর্যন্ত তাদের বুকের দুধই খাওয়াতে হবে।এখন প্রশ্ন হলো, একজন মা কখন, কীভাবে বুঝতে পারবেন তার বাচ্চা বুকের দুধেই ক্ষুধা মেটাচ্ছে? এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা। বাচ্চা বুকের দুধেই ক্ষুধা মেটাচ্ছে কিনা তা সাধারণত তিনটি উপায়ে বুঝা যায়। প্রথমত, মা নিজেই খাওয়ানোর সময় এটি বুঝতে পারবেন। এরপরও দুধ টানার সময় বাচ্চা টিপটিপ হাসি দিলে বুঝতে হবে সে বুকের দুধ টেনেই তৃপ্ত হচ্ছে অর্থাৎ তার পেট ভরছে।দ্বিতীয়ত, ২৪ ঘণ্টার মধ্যে একটা বাচ্চা ৬-৮ বার প্রস্রাব করলে বুঝতে হবে সে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে। অবশ্য অতিরিক্ত গরমে প্রস্রাবের হেরফের হতে পারে। গরমে বাচ্চাদের প্রস্রাব কম হয়। এতে উদ্বেগের কিছু নেই। দিনে ৬-৮ বার প্রস্রাব করলে তাকে অন্য কোনো তোলা খাবার দেয়ার দরকার নেই। এমনকি এক ফোঁটা পানিও না।তৃতীয়ত, বাচ্চার প্রস্রাব ঠিকঠাক থাকার পরও ঘনঘন কান্নাকাটি করলে ওজন পরীক্ষা করে তার ক্ষুধার বিষয়টি বোঝা যাবে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ডিজিটাল মেশিনে বাচ্চার ওজন মেপে রেকর্ড রাখতে হবে। একটি বাচ্চার প্রতিদিন গড়ে ২০ থেকে ৪০ গ্রাম ওজন বাড়বে। এভাবে প্রতি সপ্তাহে ১৫০-২৫০ গ্রাম পর্যন্ত বাচ্চার ওজন বাড়লে বুঝতে হবে বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাচ্ছে।এ তিনটি জিনিস সব সময় খেয়াল রাখতে হবে। বুকের দুধ টানার সময় হাসছে, ওজন ও প্রস্রাব ঠিক রয়েছে, স্বাভাবিক খেলাধুলা করছে এবং অন্য কোনো উপসর্গ নেই, তাহলে মা-বাবার দুশ্চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিত থাকুন, আপনার বাচ্চা মায়ের দুধেই তৃপ্ত হচ্ছে। শুধু শুধু করোনা মহামারির মধ্যে বাচ্চাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দরকার নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102