মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কাপলো আফগানিস্তান, পাকিস্থান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি পাকিস্তান ও ভারতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত ১০টা ১৭ মিনিটে আফগানিস্তানে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভত হয়।

কাবুল, ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে অনুভূত কম্পনের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর- আল জাজিরা।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্প উৎপত্তির স্থল কাবুল থেকে ৪০০ কিলোমিটার উত্তরে জুর্মের কাছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি নয়াদিল্লি, ইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভারত-শাসিত কাশ্মীরের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

এছাড়াও তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন, কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১৮৭.৬ কিলোমিটার গভীরে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102