রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

স্বাধীনতার মাসে সবাইকে বন রক্ষায় শপথ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, মার্চ স্বাধীনতার মাস, আমাদের অনেক কিছু অর্জনের মাস। তাই স্বাধীনতার এ মাসে দেশের বন ও বনভূমি রক্ষায় আমাদের সবাইকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন অধিদপ্তর অনেক নতুন বন সৃষ্টি করেছে। এ কাজে সরকারের পাশাপাশি খালি ও পতিত জায়গায় জনগণকেও গাছ লাগাতে হবে। বন রক্ষায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, সবাইকে সুস্থভাবে বেঁচে থাকার স্বার্থে বন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। জলবায়ু পরিবর্তন রোধেও বৃক্ষের অবদান অপরিসীম। স্বাস্থ্য সুরক্ষায় বনের গুরুত্ব অনুধাবন করে প্রাচীনকাল থেকেই অসুস্থদের হাওয়া বদলের জন্য পরামর্শ দেওয়া হতো।

তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে ও বনভূমি রক্ষা করতে হবে। বন দখল রোধে দখলকারীদের বিরুদ্ধে বনরক্ষীদের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে সামাজিক বনায়নে নারী ও পুরুষ উপকারভোগীদের মাঝে ৩১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে চিত্র ও বন্যপ্রাণী প্রদর্শনের আয়োজন করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102